Adiba Computers
0
Adiba Computers & Technology
🌙
Night Deal (নাইট ডিল) প্রতি রাত ১০:০০টা - সকাল ০৬:০০টা
›
Categories (শপ বাই ক্যাটাগরি) Shop by category
▾
My Orders View order history
›
Warranty & RMA ওয়ারেন্টি ক্লেইম ও লাইভ ট্র্যাকিং
›
Contact Us Get in touch with our store
›
Policies & Terms (পলিসি ও শর্তাবলী) Shipping, EMI, Return, Warranty
▾
Adiba App (PWA) Download / Install to Phone
›
🛡️ ADIBA OFFICIAL WARRANTY & RMA SERVICE

ডিজিটাল ওয়ারেন্টি ও সার্ভিস কেয়ার

চান্দাইকোনা ও সিরাজগঞ্জের গ্রাহকদের জন্য হোম পিকআপ এবং সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সহজ, স্বচ্ছ ও রিয়েলটাইম ট্র্যাকিং ওয়ারেন্টি সেবা।

🛵
হোম পিকআপ ও ড্রপ চান্দাইকোনা ও লোকাল এরিয়া
🚚
৬৪ জেলায় কুরিয়ার সার্ভিস যেকোনো কুরিয়ারে হাবে পাঠান
⏱️
লাইভ ডিজিটাল টাইমলাইন প্রতিটি পদক্ষেপ স্বয়ংক্রিয় ট্র্যাকিং

আপনার ওয়ারেন্টি ক্লেইম ট্র্যাক করুন

RMA ট্র্যাকিং কোড, মোবাইল নম্বর, ইনভয়েস নম্বর অথবা পণ্যের সিরিয়াল নম্বর লিখে সার্চ দিন

📝 নতুন ওয়ারেন্টি ক্লেইম আবেদনপত্র (Submit RMA Claim)

নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে আবেদন করুন। আবেদন সাবমিটের সাথে সাথে আপনি একটি ইউনিক ট্র্যাকিং কোড পাবেন।

২. আপনার যোগাযোগের তথ্য

৩. পণ্য ও ওয়ারেন্টির তথ্য

৪. সমস্যা ও ত্রুটির বিবরণ

সাবমিট করার মাধ্যমে আপনি আমাদের ওয়ারেন্টি নীতিমালা মেনে নিচ্ছেন।

📋 আদিবা কম্পিউটার্স অফিসিয়াল ওয়ারেন্টি নীতিমালা ও শর্তাবলী

১. অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি নিশ্চয়তা

আদিবা কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজি থেকে বিক্রিত সকল পণ্য বাংলাদেশে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত আমদানিকারক (যেমন: Smart Technologies, UCC, Global Brand ইত্যাদি) কর্তৃক প্রদত্ত অফিসিয়াল ওয়ারেন্টির আওতাভুক্ত। পণ্যের ওয়ারেন্টির মেয়াদ পণ্যের বিবরণ বা ক্যাশ মেমোতে উল্লেখিত থাকবে।

২. চান্দাইকোনা ও লোকাল এরিয়া ডোরস্টেপ পিকআপ সুবিধা

চান্দাইকোনা, রায়গঞ্জ ও আশেপাশের লোকাল গ্রাহকদের জন্য আমরা ডোরস্টেপ পিকআপ ও ড্রপ সেবা প্রদান করি। অনলাইনে ক্লেইম জমা দেওয়ার পর আমাদের সার্ভিস প্রতিনিধি গ্রাহকের নির্ধারিত ঠিকানায় গিয়ে পণ্যটি রিসিভ করবেন এবং কাজ শেষ হলে পৌঁছে দেবেন।

৩. ৬৪ জেলায় কুরিয়ার সার্ভিসিং নির্দেশিকা

সমগ্র বাংলাদেশের যেকোনো জেলা বা উপজেলা থেকে আপনি সুন্দরবন, স্টিডফাস্ট বা অন্য যেকোনো কুরিয়ারে পণ্যটি আমাদের মূল সার্ভিস হাবে পাঠাতে পারবেন।

কুরিয়ারে পার্সেল পাঠানোর ঠিকানা:
প্রাপক: সার্ভিস ও ওয়ারেন্টি বিভাগ, আদিবা কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজি
ঠিকানা: চান্দাইকোনা, পাবনা বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
মোবাইল: +880 1303-039734

৪. যেসকল ক্ষেত্রে ওয়ারেন্টি বাতিল বা অপ্রযোজ্য হবে

  • পণ্যে কোনো ফিজিক্যাল ড্যামেজ (ভাঙা, ফাটল, স্ক্র্যাচ বা দুমড়ানো-মুচড়ানো) থাকলে।
  • উচ্চ ভোল্টেজ বা বজ্রপাতের কারণে কোনো পার্টস পুড়ে (Burn) গেলে।
  • পণ্যের ভেতরে পানি বা তরল পদার্থ প্রবেশ করলে।
  • পণ্যের গায়ে থাকা সিরিয়াল নম্বর স্টিকার বা বারকোড ছেঁড়া বা অস্পষ্ট হলে।
  • অননুমোদিত কোনো টেকনিশিয়ান দ্বারা পণ্যটি খোলা বা মেরামত করার চেষ্টা করা হলে।