আপনার ঘরে বা অফিসে যে যে যন্ত্রপাতি সোলারে চালাতে চান তা সিলেক্ট করুন:
সূর্য না থাকলে বা কারেন্ট চলে গেলে আপনি কত ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পেতে চান?
সোলার ও হাইব্রিড সিস্টেম কেন আধুনিক বাসাবাড়ির জন্য সেরা সমাধান?
বিদ্যুৎ বিভ্রাট থেকে স্থায়ী মুক্তি এবং প্রতি মাসের বিদ্যুৎ বিল ৫০% থেকে ৮০% পর্যন্ত সাশ্রয় করতে সোলার হাইব্রিড সিস্টেমের কোনো বিকল্প নেই।
কোনো সোলার প্যানেল প্রয়োজন নেই। কারেন্টের লাইন দিয়ে ব্যাটারি চার্জ হবে এবং লোডশেডিং হলে তাৎক্ষণিক ফ্যান, লাইট, টিভি ও পিসি সচল রাখবে। পরবর্তীতে চাইলে সোলার প্যানেল যুক্ত করা যায়।
দিনের বেলায় সোলার দিয়ে এসি, ফ্রিজ ও সকল লোড চলে এবং বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে জমা থাকে। রাতে ব্যাটারি ব্যাকআপ দেয়। বিদ্যুৎ খরচ কমে শতকরা ৭০%-৮০%।
ফ্যান, লাইট, টিভি ও কম্পিউটারের জন্য আদর্শ। সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ হয়, ফলে সাধারণ আইপিএসের তুলনায় কারেন্ট বিল উল্লেখযোগ্যভাবে কম আসে।
কোনো ব্যাটারির প্রয়োজন নেই। দিনের বেলায় সোলার বিদ্যুৎ দিয়ে ভারি লোড চলে বা গ্রিডে এক্সপোর্ট হয়। অফিস, কারখানা ও কমার্শিয়াল ভবনের জন্য সেরা।